ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 1)
শুরু করলাম ইংরেজী শেখার ABC চ্যাপ্টার, আশাকরি আমার এই চ্যাপ্টার থেকে সবাই ইংরেজীতে অনেকটা ভালো করতে পারবেন।
এই অধ্যায়টি কাদের জন্য?
উত্তর হচ্ছে, এই অধ্যায়টি তাদের জন্য যারা ইংরেজী অক্ষর দিয়ে বাংলায় চ্যাট করতে পারেন বা কিছুটা লিখতে পারেন, তাহলে এখান থেকে বুঝাই যাচ্ছে যে এই অধ্যায়টি সবার জন্য, আপনার লেভেল টা যদি একদমই জিরো হয়, তাহলে আপনাকে আমি জোরালো ভাবে স্বাগত জানাচ্ছি। আর হে একটা কথা আমার বাংলা টাইপিং এ একটু আধটু ভুল থাকতে পারে, কারণ আমি ফোন দিয়ে টাইপ করতেছি, আশাকরি বুঝতে পারছেন, আর মানুষ ভুলের উর্ধে নয়। কথা কম কাজ বেশি, চলুন শুরু করি….
First Chapter (প্রথম অধ্যায়)
আগে কয়েকটি শব্দ একনজরে একটু দেখে নেই।
1: Vocabulary (শব্দভাণ্ডার)
1: I - আমি।
2: My - আমার।
3: Me - আমাকে
4: You - তুমি, তুই অথবা, আপনি।
5: Your - তোমার, তোমাদের অথবা, আপনাদের।
6: He - সে, তিনি (পুরুষ ব্যক্তি বুঝাতে)।
7: Him - তাকে (পুরুষ ব্যক্তি বুঝাতে)
8: She - সে, তিনি (মহিলা ব্যক্তি বুঝাতে)
9: Her - তাকে (মহিলা ব্যক্তি বুঝাতে)
10: They - তারা।
11: Their - তাদের।
12: Them - তাহাদিগকে/তাদেরকে।
13: What - কী।
14: How - কেমন অথবা, কিভাবে।
15: Where - কোথায়।
16: Which - কোনটি, যেটি, যাহা।
17: Who - কে, কারা অথবা কাকে।
18: Whom - কাকে।
19: It - ইহা, এটি
20: Name - নাম।
তো আমরা দেখেনিলাম ২০টি নিত্য প্রয়োজনীয় শব্দ, এখন এগুলি দিয়ে আমরা বাক্য বানানো শিখবো, আমি আপনাকে কঠিন কঠিন গ্রামারের নিয়মের ভিতর দিয়ে নিয়ে যাব না, চেষ্টা করব যতটা সহজ করে উপস্থাপন করা যায়, আমি ততটাই করব, গ্রামার শিখার জন্য আমাদের দেশের স্কুল গুলিই যথেষ্ট যাইহোক আর কথা বাড়াবো না।
Let's start (চলুন শুরুকরি)
1: Hi, I am Akash. - হাই, আমি আকাশ।
2: I read book everybody. - আমি প্রতিদিন বই পড়ি।
3: I am a student. - আমি একজন ছাত্র।
4: I eat rice. - আমি ভাত খাই।
5: I am a singer. - আমি একজন গায়ক।
6: I love to listen song. - আমি গান শুনতে পছন্দ করি।
7: I am a teacher. - আমি একজন শিক্ষক।
8: I teach English. - আমি ইংরেজী শিখাই।
9: You are so intelligent. - তুমি খুব বুদ্ধিমান।
10: You are a great scholar. - তুমি একজন মহা পণ্ডিত।
11: You talk smartly. - তুমি গুছিয়ে সুন্দর করে কথা বলো।
12: You are a great scholar man. - তুমি একজন মহা পণ্ডিত ব্যক্তি।
13: You sing very well. - তুমি খুব ভালো গান গাও।
14: You are a good friend. - তুমি একজন ভালো বন্ধু।
15: You advise well. - তুমি ভালো পরামর্শ দাও।
16: You are a good girl. - তুমি একটা ভালো মেয়ে।
17: You are a good boy. - তুমি একটা ভালো ছেলে।
18: He reads book. - সে বই পড়ে।
19: He is a student. - সে একজন শিক্ষার্থী।
20: He works here. - সে এখানে কাজ করে।
21: She is a teacher. - তিনি একজন শিক্ষিকা।
22: He is a teacher. - তিনি একজন শিক্ষক।
23: She sings well. -সে ভালো গান গায়।
24: He is a car driver. - সে একজন গাড়ী চালক।
25: I hope, from here you will be able to learn English properly in a short period of time. - আমি আশা করি, এখান থেকে আপনি স্বল্প সময়ের মধ্যে সঠিকভাবে ইংরেজি শিখতে সক্ষম হবেন।
আমরা দেখলাম উপরে বাংলা অর্থসহ ২৪টি ইংরেজী বাক্য লেখা আছে, যা আপনি মাত্রই পড়লেন। আপনি যদি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে দেখে থাকবেন যে প্রতিটি ইংরেজী বাক্যের ভিতর একটা করে শব্দকে লাল অথবা নীল রঙ করে দেওয়া আছে। আর বাংলা বাক্যেগুলি সব কিন্তু নীল রঙের না। কোনটা পুরোটা কালো যেটা সাধারনত লেখার রঙ, অথবা পুরো বাক্যের ভিতর ইংরেজীর মত একটি করে শব্দ নীল রঙ করে লেখা। এই যে দুই কালার আমি ব্যবহার করেছি লাল এবং নীল, এই দুইটি কালার দিয়ে Verb(ক্রিয়া) নামক শব্দ গুলিকে চিহ্নিত করেছি।
এখন প্রশ্ন হচ্ছে Verb(ক্রিয়া) কাকে বলে?
আমি এই প্রশ্নের উত্তর একটু পর দিচ্ছি, আগে কিছু কথা বলে নেই। ইংরেজী একটি বিদেশি ভাষা, আর সত্যিকার অর্থে ভাষা কখনোই বই পড়ে শিখা সম্ভব হয় না, ভাষা শিখতে হলে সেটা নিয়ে চর্চা করতে হয়। ইংরেজীতে একটা কথা প্রচলিত আছে " Practice makes man perfect" অনুশীলন/চর্চা মানুষকে নিখুঁত করে তুলে, বা চর্চা মানুষ-কে গড়ে তুলে।
তাহলে আমরা ইংরেজী শেখার জন্য বই পড়ি কেনো?
উত্তর: আমরা যখন ছোট ছিলাম তখন থেকে মায়ের মুখ থেকে শুনে শুনে আমাদের ভাষা শিখেছি আর সেটা কিন্তু একদিনে বা ছয় মাসেই হয়ে যায়নি, দুই বছর পর একটু একটু বলতে শুরু করেছিলাম তাও আবার একটা বলতে আরেকটা বলতাম আর শিশুরা এভাবেই শিখতে শিখতে বেড়ে উঠে। আর এই জন্যই আমাদের মাতৃভাষার ব্যাকরণগত জ্ঞান না থাকলেও আমরা নির্ভুল ভাবেই বলতে পারি, আর লিখার বিষয়টা তো আরো পরে প্রথম যখন স্কুলে যাই আগে আমরা পড়তে শিখি তারপর লিখতে শিখি। তাহলে দেখা গেলো ভাষার শিখার জন্য কিছু নিয়মের ভিতর দিয়ে যেতে হয়। আর তা হলো, প্রথমে শুনে বুঝতে পারা, তারপর বলতে পারা, আর তারপর পড়া এবং সবশেষে লিখতে পারা শিখি।
আর এই জন্যই আমরা বিদেশি ভাষা শিখার জন্য ব্যাকরণ এর সাহায্য নেই যেটা আমাদের ভাষা পণ্ডিত দের একটা উপহার। তাই অল্প সময়ে বিদেশী ভাষা শিখতে হলে গ্রামারের সাহায্য নিতে হয় তাছাড়া সম্ভব হয়ে উঠে না। আপনি যদি বাচ্চাদের মত করে শিখতে চান তাহলে প্রথমে আপনাকে বসবাস করতে হবে এমন এক পরিবেশে যেখানে সব সময়ি সেই ভাষায় মানুষ কথা বলে। তাহলে বুঝতেই পারতেছেন কেনো গ্রামার জানতে হবে। যাইহোক অনেক বকবক করলাম। এখন কাজের কথায় আসি, আমি প্রথমেই লিখেছি যতটা সহজ করে শেখানো যায় আমি চেষ্টা করব।
তাহলে চলুন এখন একটু গ্রামার নিয়ে কথা বলি।…
ইংরেজী শিখতে হলে গ্রামারের যতটুকু না জানলেই নয়।
Tense, subject, verb এবং object এই চারটি আমাদেরকে আয়ত্ত করতেই হবে, যদি আমরা ইংরেজী ভাষাটাকে ভালোকরে শিখতে চাই।
এখন আমরা শুধু শিখবো, verb(ক্রিয়া) কাকে বলে?
আমি আমার মত করে লিখার চেষ্টা করছি…
উত্তরঃ যেই শব্দগুলি আমাদের দেহের ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত তাকেই verb(ক্রিয়া) বলে।
দেহের ইন্দ্রিয় মানে কী?
উত্তরঃ চোখ, কান, নাক, মুখ, মস্তিষ্ক বা ব্রেইন, হাত এবং পা।
আমি বলেছিলাম যেই শব্দগুলি আমাদের ইন্দ্রিয়ের সাথে সম্পর্কিত তাকেই verb(ক্রিয়া) বলে। তাহলে দেখে নেই কিভাবে এই শব্দগুলি ইন্দ্রিয়ের সাথে সম্পর্কীয়।
Example: I eat rice আমি ভাত খাই।
এখন একটু ভেবে দেখেন তো এইযে আমরা খাবার খাই সেটা কি মুখ দিয়ে খাই না? তার মানে খেতে গেলে যখন মুখ দিয়েই খেতে হয় আর eat মানেই কোন কিছু খাওয়া তাহলে, আমরা বুঝতে পারলাম খাই শব্দটি একটি "ক্রিয়া" যার ইংলিশ হচ্ছে verb আরো কিছু উধাহারন দেখি।
I go to school আমি স্কুলে যাই। এখানে যাই শব্দটি ক্রিয়া আর যেতে হলে পা লাগবেই এখন যদি আপনি বলে না আমি পা দিয়ে যাব না গাড়িতে করে যাব, কিন্তু সেই গাড়ীটাও তো কেউ না কেউ চালায় আর চালাতে গেলে হাত অথবা পা ব্যবহার করতেই হয়। মোট কথা হচ্ছে কাজ করা, আমাদের বইতে কাজের কথাই লেখা আছে আপনি যদি গ্রামার পড়ে থাকেন তাহলে দেখবেন সেখানে লেখা আছে, যেই শব্দ দিয়ে কাজ করা বুঝায় তাকে ক্রিয়া বলে। তাহলে আমি কেনো বইয়ের মত করে না বুঝিয়ে নিন্দ্রিয় শব্দ ব্যবহার করলাম, কারণ আমরা যত ধরনেরি কাজ করি না কেনো তা আমাদের দেহের ইন্দ্রিয় অঙ্গ ছাড়া করতে পারি না।
আরেকটা উধাহারন দেই, I think so much আমি অনেক বেশি চিন্তা করি। এখন বলেন তো আসলেই কী আমরা যেভাবে কাজ করি, চিন্তা করা কী সেই ধরনের কাজ, না মোটেও সেই ধরনের কাজ না কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে যখন আমরা চিন্তা করি তখন আমাদের মস্তিষ্ক বা ব্রেইন কাজ করে। তাহলে এখানেও আমাদের গ্রামার বইয়ের সাথে মিলে গেল। কারণ বইয়ে লিখা আছে যেই শব্দ দিয়ে কাজ করা বুঝায় তাকে verb(ক্রিয়া) বলে।
আমি জানিনা কতটা বুঝাতে পেরেছি যে, verb কাকে বলে যদিও অনেক লিখেছি, আমি শুরুতেই বলেছি যে এই অধ্যায়টি তাদের জন্য যারা ইংরেজী পারেন না বল্লেই চলে।
তাহলে আমরা জানতে পারলাম verb কাকে বলে।
এখন কথা হচ্ছে এই verb বা ক্রিয়া কোন কোন বাক্যের ব্যবহৃত হয়। ইংরেজিতে এমন কোন sentence(বাক্য) নেই যেটা verb ছাড়া, ইংরেজিতে সব ধরনের sentence এ verb থাকবেই। কিন্তু বাংলায় যত ধরনের কথা বলা হয় বা বাক্য আছে এদেরকে দুই ভাগে ভাগ করা যায়। একশ্রেণীর বাক্যে ক্রিয়া আছে আরেকটাতে নেই। বাংলায় ক্রিয়ার দিক দিয়ে বাক্য দুই প্রকার ১ ক্রিয়া যুক্ত ২ ক্রিয়া মুক্ত, মানে কোন verb নেই। যেহেতু বাংলা বাক্য ক্রিয়ার দিক দিয়ে দুই ধরনের, তাই ইংরেজী বাক্য গুলির ক্রিয়াকে দুই কালার দিয়ে চিহ্নিত করেছি।
যেসব বাংলা বাক্যে ক্রিয়া আছে, সেগুলির ক্রিয়া আর ইংরেজী বাক্যের ক্রিয়াকে সেইম কালার দিয়ে চিহ্নিত করেছি।
তাহলে verb ছাড়া কিছু বাংলা বাক্যের উদাহরণ দেখা যাক...
১: তুমি খুব সুন্দর। you are so beautiful
২: তুমি খুব ভালো মামুষ। you are a very good man.
৩: আমরা বাঙালী। we are Bengali
৪: আমি বাংলাদেশের একজন নাগরিক। I am a citizen of Bangladesh.
৫: বাংলা আমার মাতৃভাষা। Bangla is my mother tongue.
আমি এই চ্যাপ্টারের শুরুতেই ২৪টা উধাহারন দিয়ে দিয়েছি, আবারো বলছি ইংরেজী বাক্যের ভিতর দুইটা কালার ব্যবহার করেছি, দুইটা কেই verb বুঝাতে করেছি, প্রয়োজনে আরেক বার পড়ুন।