ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 7)
ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 7)
গত লেসনে বলেছিলাম, পরবর্তী লেসনে শিখবো, কীভাবে present indefinite tense এ Verb এর শেষে s/es যোগ করতে হয়।
Present indefinite tense
structure 2: subject + main verb + object.
Rules for structure 2
মনে রাখতে হবে: subject যদি third person singular হয়। তাহলে verb এর শেষে s/es যোগ হয়।
Rule 1: যে সব Verb এর শেষের অক্ষরটি O, ss, sh, ch (ch এর উচ্চারণ যদি 'চ' এর মত হয়) x অথবা z থাকে, তাহলে সেই সব Verb এর শেষে es যোগ করতে হয়, অন্যথায় শুধুমাত্র s যোগ করতে হবে।
যেমন- Go - Goes, Do - Does, Brush - Brushes, Fix - Fixes ইত্যাদি।
Rules 2: যেসব Verb এর শেষের অক্ষরটি y থাকে এবং y এর পূর্বের অক্ষরটি যদি Consonant হয় তাহলে y এর পরিবর্তে i হয় এবং শেষে es যোগ করতে হবে। যেমন- cry- cries, try - tries ইত্যাদি।
Rules 2: y এর পূর্বের অক্ষরটি যদি Vowel থাকে তাহলে শুধুমাত্র s যোগ করতে হবে।
যেমন- play - plays, pay - pays প্রভৃতি।
Example:
1: He goes to school five days in a waek.
সে সাপ্তাহে পাঁচদিন স্কুলে যায়।
2: Our writer writes regularly.
আমাদের লেখক নিয়মিত-ভাবে লেখেন।
3: I write here regularly.
আমি এখানে নিয়মিত-ভাবে লিখি।
4: She studies with attention.
মেয়েটি মনোযোগ দিয়ে পড়াশুনা করে।
5: By reading The Holy Quran, people gets the right path.
পবিত্র কোরআন পড়ে মানুষ সঠিক পথ পায়।