ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 3)
ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 3)
গত দুটি লেসনে verb নিয়ে কথা বলেছিলাম, যে verb কাকে বলে, verb এর সাথে tense এর সম্পর্ক আর Second lesson টিতে আমি বলেছিলাম যে এই লেসনে main verb এর ফর্ম নিয়ে কথা বলব আর এর পরই আমরা ইংরেজী শেখা শুরু করব। তো আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি।
এখন আমরা জানবো main verb এর form কত প্রকার।
Main Verb এর ফর্ম হচ্ছে ৫ প্রকার, নিচের সেগুলি দেওয়া হলো।
1: Present
2: Past
3: Past Participle
4: Present form + s/es
5: Present from +ing
তো জানলাম যে ক্রিয়ার গঠন হচ্ছে ৫ প্রকার, এবার আমরা example এর মাধ্যমে বুঝার চেষ্টা করব।
Verb এর Present form কাকে বলে?
উত্তরঃ ডিকশনারিতে আমরা verb নামক যেই ওয়ার্ডটা পাই সেটাই Present form নামে পরিচিতি, আর এই Present form থেকেই বাকি চার ফর্মে নেওয়া হয়।
Verb এর Past form কাকে বলে?
উত্তরঃ ডিকশনারিতে verb নামক যতগুলি ওয়ার্ড আছে, সেইসব ওয়ার্ডগুলো Present ফর্মেই থাকে তা আমরা একটু আগেই জেনেছি আর Present form এর শেষে ed যোগকরে Past form এ নেওয়া হয়। (আর এই নিয়মটা সবসময় সত্য হয়না, বলা যায় ৯০% verb কে এই নিয়মেই Past Tense এ গঠন করা হয়।
কয়েকটা example দেখা যাক।
1: Present form - Play; Past form - Played;
2: Present form - Work; Past form - Worked;
3: Present form - Help; Past form - Helped;
4: Present form - Earn; Past form - Earned;
5: Present form - Walk; Past form - Walked;
আমরা দেখেনিলাম যে কিভাবে present form থেকে Past form এ নেওয়া হয়। আমি বলেছিলাম যে এই নিয়মটা সবসময় কার্যকর নয়, তবে বলা যায় ৯০% এর ক্ষেত্রে কার্যকর, আচ্ছা তাহলে বাকী যেই ১০% আছে সেগুলিকে কোন নিয়মে Present থেকে Past Tense করা হয়, আসলে এই ১০% Verb গুলি কোন নিয়ম অনুসরণ করে না, এদেরকে মনে রাখতে হয়, এই ১০% verb গুলির বানান আপনাকে মাথা গেঁথে রাখতে হবে।
কয়েকটা Example দেখে নেই।
1: Present form - Eat; Past form- Ate;
2: Present form - Go; Past form - Went;
3: Present form - Come; Past form - Came;
4: Present form - Sing; Past form, Sang;
5: Present form - Forget; Past form - Forgot;
আমরা দেখে নিলাম সেই ১০% verb গুলি থেকে ৫ উধাহারন।
Verb এর Past Participle form কাকে বলে?
উত্তরঃ এখনো সেই আগের মতই উত্তর দিব, আর তা হচ্ছে, Verb এর Past form যেভাবে থাকে Past Participle ও একি রূপে থাকে, আবার ব্যতিক্রম ও হয়, একজনের সাথে আরেকজনের কোন মিল থাকে না।
চলুন Example এর মাধ্যমে দেখে নেই।
প্রথমে দেখবো Past form আর Past Participle form যেটার দুটোই একি রূপে থাকে।
1: Past - Play; Past Participle - Played;
2: Past - Work; Past Participle - Worked;
3: Past - Help; Past Participle - Helped;
4: Past - Earn; Past Participle - Earned;
5: Past - Walk; Past Participle - Walked;
এখন দেখব সেই ফর্মটা যেটা Past ও Past Participle দুটোর একটার সাথে মিল থাকে না।
1: Past - Ate; Past Participle- Eaten;
2: Past - Went; Past Participle - Gone;
3: Past - Came; Past Participle - Come;
4: Past - Sang; Past Participle, Sung;
5: Past - Forgot; Past Participle - Forgotten;
এতোখন আমরা example সহকারে verb এর ফর্মগুলি দেখলাম, আমি বলেছিলাম যে ডিকশনারিতে verb নামক যেই শব্দটা আমরা পাই সেটাই Present form, এখন আমরা এই তিনটা ফর্মের example দেখবো sentence বানিয়ে, আর এটাই হচ্ছে টেন্স।
Present- Teach; Past-Taught ; Past Participle - Taught;
Present form দিয়ে example…
I Teach English with the help of this app এই এপের সাহায্যে আমি ইংরেজী শিখাই।
Past form দিয়ে example…
I taught English আমি ইংরেজী শিখিয়ে-ছিলাম।
Past Participle form দিয়ে example…
English is taught by this app এই এপটি দিয়ে ইংরেজী শিখানো হয়।
এতোখন আমরা যা শিখলাম, সেটা হচ্ছে verb এর ফর্ম কত প্রকার ও কী কী। আশা-করি কিছুটা হলেও ধারনা দিতে পেরেছি যে verb এর ফরম থাকে। আর সেগুলো কী কী।…
এখন এই পর্যন্তই, পরবর্তী Lesoon গুলো থেকে আমরা Sentence বানানো শিখবো। আশা-করি সাথেই থাকবেন। আবারো কথা হবে পরবর্তী লেসনে….
সবগুলি লেসন এর লিংক নিচে দেওয়া হলো:
Lesson 1, Lesson 2, Lesson 3, Lesson 4, Lesson 5