ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 6)

ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 6)

Structure 1: subject + auxiliary verb + object
1: They are really good তারা সত্যি ভালো।
প্রশ্ন: কে ভালো? উত্তর: তারা।
আমি গত লেসনে বলেছিলাম যে সাব্জেক্ট এর স্থানে "আমি, তুমি, আমরা(i, you, we)" এই তিনটি শব্দ ছাড়া অন্য যেকোন ওয়ার্ড ই বসুক না কেনো সেটা Third Person হিসেবে ধরা হবে।
আর তাই উপরের বাক্যটিতে they ওয়ার্ড টি third person, এখন আমরা দেখবো এই they ওয়ার্ডটি singular নাকি plural?

আমাদেরকে আগে বুঝতে হবে তারা মানে কত জনকে বুঝানো হয়েছে, আমি কিন্তু আকাশের তারার কথা বলছি না, তারা মানেই হচ্ছে, একসাথে একজনের বেশি মানুষকে বুঝাত ব্যবহৃত হয়। সেটা হতে পারে দুইজন মানুষ বা এর চেয়েও বেশি। singular মানেই হচ্ছে একজন, আর plural মানেই হচ্ছে একের অধিক।

মনে রাখতে হবে: Present indefinite tens এ subject যদি third person singular হয় তাহলে, auxiliary verb এর জায়গায় is বসে। আর যদি subject third person plural হয়, তাহলে auxiliary verb এর স্থানে are বসে।

2: They are both good তারা উভয়ে ভালো।
3: Her handwriting is nice মেয়েটির হাতের লেখা সুন্দর। 
4: His brother is a gentleman তার ভাই একজন ভদ্র মানুষ।
আমরা জানি যে বাংলা বাক্যের শেষ অংশটুকুকে যদি কে দ্বারা প্রশ্ন করি, তাহলেই উত্তরে সাব্জেক্ট পেয়ে যাই।
5: His name is Akash তার নাম আকাশ। 
প্রশ্ন: কে আকাশ? উত্তর: তার নাম। 
6: My shirt is blue আমার শার্ট নীল।
7: Those shirts are expensive এই শার্টগুলি দামী।
প্রশ্ন: কে দামী? উত্তর: এই শার্টগুলি।
8: Two girls are very smart মেয়ে দুইটি খুবি চালাক।
9: Those boys are innocent এই ছেলেগুলো সহজ সরল।
10: This table is long lasting এই টেবিল টি টেকসই।  


Present indefinite tense
Structure 1: subject + auxiliary verb + object.
Example:
1: I am a good boy. আমি একজন ভালো ছেলে।
2: I am a student. আমি একজন শিক্ষার্থী।
3: I am a teacher. আমি একজন শিক্ষক।
4: I am a farmer. আমি একজন কৃষক।
5: I am a car driver. আমি একজন গাড়ী চালক।
6: I am a businessman. আমি একজন ব্যবসায়ী।
7: I am a fisherman. আমি একজন জেলে।
8: I am a lawyer. আমি একজন উকিল/আইনজীবী।
9: I am a police. আমি একজন পুলিশ। 
10: I am a minister. আমি একজন মন্ত্রী।

মনে রাখতে হবে: বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া না থাকে, আর সাব্জেক্ট যদি I  হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb am হয়।

Structure 1: subject + auxiliary verb + object.
Example:
11: You are a foolish. তুমি একটা নির্বোধ। 
12: You are really a good man. তুমি সত্যি একজন ভালো মানুষ।
13: You are very intelligent. তুমি খুব বুদ্ধিমান।
14: You are a smart guy. তুমি একটা চালাক মানুষ।
15: You are my brother. তুমি আমার ভাই।
16: You are my sister. তুমি আমার বোন।
17: You are my friend. তুমি আমার বন্ধু।
18: You are very thin. তুমি রোগাপাতলা।
19: You are very fat. তুমি খুব মোটা।
20: You are so beautiful. তুমি খুব সুন্দর।

মনে রাখতে হবে: বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া না থাকে, আর সাব্জেক্ট যদি You  হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb are হয়।


21: He is a good boy. সে একজন ভালো ছেলে।
22: He is a student. সে একজন শিক্ষার্থী।
23: She is a teacher. সে একজন শিক্ষিকা।
24: He is a farmer. সে একজন কৃষক।
25: He is a car driver. সে একজন গাড়ী চালক।
26: She is a doctor. সে একজন ডাক্তার
27: He is a fisherman. সে একজন জেলে।
28: He is a lawyer. সে একজন উকিল/আইনজীবী।
29: He is a police. সে একজন পুলিশ। 
30: He is a minister. সে একজন মন্ত্রী।

মনে রাখতে হবে: বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া না থাকে, আর সাব্জেক্ট যদি Third Person Singular হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb is হবে, আর যদি সাব্জেক্ট Third Person Plural হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb are হয়।

Structure 2: subject + main verb + object
1: I work আমি কাজ করি।
2: I sing আমি গান গাই
3: I read আমি পড়ি।
4: I eat আমি খাই
5: I go আমি যাই।
6: I walk আমি হাটি।
7: I wake up আমি ঘুম থেকে জেগে উঠি।
8: I like আমি পছন্দ করি।
9: I swim আমি সাঁতার কাটি।
10: I speake আমি কথা বলি।

Example:
আমি কাজ করি। 
আমি গান গাই।
আমি বই পড়ি।
আমি ভাত খাই। 
আমি নিয়মিত স্কুলে যাই।
আমি প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠি।
 আমার ক্রিকেট খেলতে ভালো লাগে।
এই ধরনের যত বাংলা বাক্য আছে যাদের শেষের শব্দটি এই ধরনের ক্রিয়া বিশিষ্ট, যেমন: খাই, যাই, ঘুমাই, খেলি, গান শুনি, কথা বলি, ভালো লাগে, পছন্দ করি, কাজ করি, পড়ি, পড়াশোনা করি, ইত্যাদি এগুলো প্রত্যেকটিই  Present indefinite tense এর বাক্য। আর বাংলা বাক্যের ক্রিয়া যুক্ত Present indefinite tense কে গঠন করতে "structure 2" ব্যবহৃত হয়।

এখন এইপর্যন্তই, Structure 2 নিয়ে আরো শিখবো পরবর্তী লেসনে।


Popular posts from this blog

ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 7)

Spoken Rules (1 to 5 Part-1)

ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 9)