ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 5)

ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 5)

Structure 1: Subject + auxiliary verb + object.
Vocabulary (শব্দভাণ্ডার)
1: Good ভালো; 2: Bad খারাপ;  3: Boy বালক/ছেলে; 
4: Girl বালিকা/মেয়ে; 5: Student শিক্ষার্থী/ছাত্র-ছাত্রি; 
6: Farmer কৃষক/চাষী; 7: Cow boy রাখাল(যিনি গরু-ছাগল লালন-পালন করেন)। 
8: Teacher শিক্ষক; 9: Car driver গাড়ি-চালক; 
10: Businessman ব্যবসায়ী; 11: Fisherman জেলে;
12: lawyer উকিল/আইনজীবী; 13: Police পুলিশ;
13: Minister মন্ত্রী। 

1: I am a good boy. আমি একজন ভালো ছেলে।
2: I am a student. আমি একজন শিক্ষার্থী।
3: I am a teacher. আমি একজন শিক্ষক।
4: I am a farmer. আমি একজন কৃষক।
5: I am a car driver. আমি একজন গাড়ী চালক।
6: I am a businessman. আমি একজন ব্যবসায়ী।
7: I am a fisherman. আমি একজন জেলে।
8: I am a lawyer. আমি একজন উকিল/আইনজীবী।
9: I am a police. আমি একজন পুলিশ। 
10: I am a minister. আমি একজন মন্ত্রী।
মনে রাখতে হবে: বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া না থাকে, আর সাব্জেক্ট যদি I  হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb am হয়।

11: You are a foolish. তুমি একটা নির্বোধ। 
12: You are really a good man. তুমি সত্যি একজন ভালো মানুষ।
13: You are very intelligent. তুমি খুব বুদ্ধিমান।
14: You are a smart guy. তুমি একটা চালাক মানুষ।
15: You are my brother. তুমি আমার ভাই।
16: You are my sister. তুমি আমার বোন।
17: You are my friend. তুমি আমার বন্ধু।
18: You are very thin. তুমি রোগাপাতলা।
19: You are very fat. তুমি খুব মোটা।
20: You are so beautiful. তুমি খুব সুন্দর।
মনে রাখতে হবে: বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া না থাকে, আর সাব্জেক্ট যদি You  হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb are হয়।


21: He is a good boy. সে একজন ভালো ছেলে।
22: He is a student. সে একজন শিক্ষার্থী।
23: He is a teacher. সে একজন শিক্ষক।
24: He is a farmer. সে একজন কৃষক।
25: He is a car driver. সে একজন গাড়ী চালক।
26: He is a businessman. সে একজন ব্যবসায়ী।
27: He is a fisherman. সে একজন জেলে।
28: He is a lawyer. সে একজন উকিল/আইনজীবী।
29: He is a police. সে একজন পুলিশ। 
30: He is a minister. সে একজন মন্ত্রী।
মনে রাখতে হবে: বাংলা বাক্যের শেষে যদি ক্রিয়া না থাকে, আর সাব্জেক্ট যদি Third Person Singular হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb is হবে, আর যদি সাব্জেক্ট Third Person Plural হয় তাহলে সাব্জেক্ট এর পর auxiliary verb are হয়।

Third person singular plural এগুলা আবার কী?
উধাহারন স্বরূপ, মনে করুন আপনার দুজন বন্ধু আছে আপনি সহ তিন জন, একজনের নাম জামাল আরেকজনের নাম কামাল। 
এখন আপনি জামালের সাথে কথা বলতেছেন।...
আপনি: কিরে কেমন আছোস How are you?
জামাল: ভালো, আর তুই কেমন আছোস Fine, and you?
আপনি: কামাল কেমন আছে? How is Kamal?
জামাল: কামাল অসুস্থ Kamal is sick.

(কামাল অসুস্থ) বলেন তো এই বাক্যটির সাব্জেক্ট কে?
উত্তর: কামাল, এর আগে আমরা জেনেছি কীভাবে সাব্জেক্ট বের করতে হয়, তারপরও আবার বলছি, বাংলা বাক্যের শেষ অংশটুকু-কে যদি কে দ্বারা প্রশ্ন করা হয় তাহলে উত্তরে যা পাই তাই সাব্জেক্ট।
প্রশ্ন: কে অসুস্থ? উত্তর: কামাল।
তারমানে এই বাক্যের সাব্জেক্ট "কামাল"
আচ্ছা আপনি কী কামালের সাথে কথা বলতেছেন?
উত্তর: না, আপনি কামালের সাথে কথা বলতেছেন না, আপনি জামালের সাথে কথা বলতেছেন। আর এই জন্যই এই বাক্যে সাব্জেক্ট কামাল হচ্ছে Third person singular. আর আপনি জামালের সাথে কথা বললেন তাই জামাল এখানে Second person এবং আপনি নিজে First person. 

এক কথায় "আমি, তুমি" এই দুটি শব্দ ছাড়া অন্য কোন শব্দ যদি সাব্জেক্ট হিসেবে বসে তাহলে সেই শব্দটিই third person, এখন এই "Third person" singular ও হতে পারে অথবা, Plural ও হতে পারে।

কীভাবে singular বা Plural হয় তা আমরা পরবর্তী লেসনে শিখবো। 

এখন এপর্যন্তই।...


সবগুলি লেসন এর লিংক নিচে দেওয়া হলো:
Lesson 1, Lesson 2, Lesson 3, Lesson 4, Lesson 5