ইংরেজী শেখার ABC চ্যাপ্টার (lesson 2)

Lesson 1 এ আমরা জেনেছি, verb কাকে বলে। আশাকরি আপনি Lesson 1 থেকে বুঝতে পেরেছেন verb  কাকে বলি, যদি না বুঝা থাকেন তাহলে আবার দেখে আসুন।

এখন আমরা জানব ইংরেজিতে verb কত প্রকার?
উত্তর: verb দুই প্রকার একটা হলো helping verb or auxiliary verb and main verb, এক কথায় বাংলায় বলতে পারি ইংরেজীতে দুই প্রকার ক্রিয়া ব্যবহৃত হয়। প্রথমটি হলো সাহায্যকারী ক্রিয়া(auxiliary verb), দ্বিতীয়টি প্রধান ক্রিয়া(main verb)।

তবে বাংলা ভাষায় কোন প্রকার সাহায্যকারী ক্রিয়া(auxiliary verb) নেই।
যা আছে সেটাই প্রধান ক্রিয়া(main verb)।

আমরা নিচের ইংলিশ sentence গুলিতে দেখতে পাচ্ছি যে, সাহায্যকারী ক্রিয়া(helping verb) গুলি লাল রঙ দিয়ে চিহ্নিত করা, আর main verb গুলি নীল রঙ দিয়ে চিহ্নিত করা। আর বাংলা বাক্যে শুধু নীল রঙের verb গুলি দেখতে পাচ্ছি কারণ বাংলায় main verb ছাড়া আর কোন verb নেই।
আমি কী বলতেছি একবার  auxiliary verb, আরেকবার helping verb, আসলে এই দুটো মানে একটি verb ই যাকে আমরা বাংলায় সাহায্যকারী ক্রিয়া বলে থাকি, কিন্তু আপনি বাংলা ভাষায় এই ক্রিয়ার দেখা পাবেনি না, কারণ বাংলা ভাষায় এর কোন অস্তিত্ব নেই।

1: Hi, I am Akash. - হাই, আমি আকাশ।
2: I read book everybody. - আমি প্রতিদিন বই পড়ি
3: I am a student. - আমি একজন ছাত্র। 
4: I eat rice. - আমি ভাত খাই
5: I am a singer. - আমি একজন গায়ক।
6: I love to listen song. - আমি গান শুনতে পছন্দ করি
7: I am a teacher. - আমি একজন শিক্ষক।
8: I teach English. - আমি ইংরেজী শিখাই।
9: You are so intelligent. - তুমি খুব বুদ্ধিমান।
10: You are a great scholar. - তুমি একজন মহা পণ্ডিত।
11: You talk smartly. - তুমি গুছিয়ে সুন্দর করে কথা বলো
12: You are a great scholar man. - তুমি একজন মহা পণ্ডিত ব্যক্তি।
13: You sing very well. - তুমি খুব ভালো গান গাও
14: You are a good friend. - তুমি একজন ভালো বন্ধু।
15: You advise well. - তুমি ভালো পরামর্শ দাও
16: You are a good girl. - তুমি একটা ভালো মেয়ে।
17: You are a good boy. - তুমি একটা ভালো ছেলে।
18: He reads book. - সে বই পড়ে
19: He is a student. - সে একজন শিক্ষার্থী।
20: He works here. - সে এখানে কাজ করে।
21: She is a teacher. - তিনি একজন শিক্ষিকা।
22: He is a teacher. - তিনি একজন শিক্ষক।
23: She sings well. -সে ভালো গান গায়।
24: He is a car driver. - সে একজন গাড়ী চালক।
25: I hope, from here you will be able to learn English properly in a short period of time. - আমি আশা করি, এখান থেকে আপনি স্বল্প সময়ের মধ্যে সঠিকভাবে ইংরেজি শিখতে সক্ষম হবেন।

এতখন আমরা জানলাম ইংরেজিতে verb সাধারনত কত প্রকার

এখন আমরা জানবো, tense( ক্রিয়ার কাল) কাকে বলে?
Tense এর নাম শুনলেই অনেক শিক্ষার্থীদের গায়ে জ্বর এসে যায়। কারণ Tense ই সব এখানে উলটাপালটা করলে তো বাক্যের অর্থই পরিবর্তন হয়ে যাবে। যাইহোক ভয় পাওয়ার কিছুই নেই আমি বইয়ের মত করে লিখব না।
verb মানেই তো কোন কাজের সাথে সম্পর্ক, আর কাজ করতে হলে সময়ের প্রয়োজন। একটা কাজ যত ছোটই হোক-না কেনো সেটার জন্য কিন্তু অবশ্যই একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হয়। আর সেই সময়টা হতে পারে অতিত, বর্তমান অথবা ভবিষ্যৎ কালে, এই হলো সময়ের তিন কাল, যেগুলিকে ইংরেজীতে বলা হয়, Present Tense(বর্তমান কাল), Past Tense(অতীত কাল),  Future Tense(ভবিষ্যৎ কাল)।

অতীত কাল(Past Tense) কাকে বলে?
আপনি যদি অতিতে কোন কাজ করে থাকেন তাহলে,  সেটা হবে অতীত কাল, কয়েকটা উধাহারন দেখা যাক।
  • I met her yesterday গতকাল আমি তার সাথে দেখা করেছিলাম
  • I ate rice rice in the morning আমি সকালে ভাত খেয়ে ছিলাম
  • Yesterday I went there গতকাল আমি সেখানে গিয়েছিলাম।
আমরা তিনটি উধাহারন দেখলাম যেই কাজ গুলি অতিতে করেছিলাম। দেখা করেছিলাম, খেয়েছিলাম, গিয়েছিলাম ইত্যাদি। তাহলে আমরা বুঝতে পারলাম অতীত কালে কেউ কোন-কাজ করলে, সেই কাজ সম্পূর্ণ হওয়ার সময়টাকে অতীত কাল বলে, কীভাবে অতীত কালের বাক্যে লিখতে হয় এসব পরে দেখব। 

এখন আমরা জানবো বর্তমান কাল(Present tense) কাকে বলে।
আপনি যেই কাজ টা সাধারনত করেন। বা যেই কাজটা এই মুহুর্তে করতেছেন সেটাই বর্তমান কাল। চলুন কিছু উধাহারন দেখি।…
I read book everybody আমি প্রতিদিন বই পড়ি।
I go for a walk in the evening আমি সন্ধায় হাটতে যাই। 
I go to school regularly আমি প্রতিনিয়ত স্কুলে যাই
আমরা বর্তমান কালের তিনটি উদাহরণ দেখলাম। এখনি Tense নিয়ে মাথা ঘামানোর কোন প্রয়োজন নেই, আমি আপনাকে জাস্ট একটা ধারণা দিচ্ছি যে Tense কাকে বলে।

এবার আমরা একটু শিখবো ভবিষ্যৎ কাল(Future Tense) কাকে বলে? 
যেই কাজটা আমরা ভবিষ্যতে করব, সেই কাজটা পরিকল্পিত ভাবে হোক আর অপরিকল্পিত ভাবেই হোক না কেন তাকেই ভবিষ্যৎ কাল(Future Tense) বলে। কয়েকটা উধাহারন দেখা যাক…
Will you sit to read in the evening? তুমি কী সন্ধায় পড়তে বসবা
We will visit there tomorrow আগামীকাল আমরা সেখানে বেড়াতে যাব।
I'll go to school আমি স্কুলে যাব।
আমরা দেখে নিলাম তিনিটা Future Tense(ভবিষ্যৎ কাল) এর উদাহরণ। 

আমরা এতোখন কী Tense শিখলাম?
 উত্তরঃ না, আমরা এতোখন টেন্স শিখিনি আমরা verb ই শিখছিলাম, মনে আছে? verb(ক্রিয়া) হচ্ছে সেইসব শব্দ যাকে দিয়ে কোন কাজ করা বুঝায় মানে যার সাথে ইন্দ্রিয়ের সম্পর্ক থাকে। আর কাজ করতে হলে সময়ের প্রয়োজন আর কাজ করার সময়টাকেই টেন্স বলে।

আমি প্রথম থেকে এই পর্যন্ত যতটুকু লিখেছি তা শুধু verb কাকে বলে এটা বুঝাতে। আশাকরি এখন আর আপনার বুঝতে সমস্যা নেই, যে verb কাকে বলে। আমার যতটুকু মনে হচ্ছে বইয়ের থেকে অনেক বেশি লিখে ফেলেছি শুধু verb কাকে বলে এইটুকু বুঝাতে। তবে যাইহোক বেশি লেখা বা কম লেখা সেটা কোন বিষয় না, আপনি কতটুকু ভালোভাবে শিখতে পারলেন সেটাই হচ্ছে আসল ব্যাপার।

এখন আমরা জানবো, ইংরেজীতে main verb কতগুলি এবং auxiliary verb কতগুলি?
উত্তরঃ main verb এর কোন হিসাব নেই কারণ শব্দের কোন শেষ নেই। তবে auxiliary verb গুলি নির্দিষ্ট তাই কারণ sentence  এ এরা নিজের তেমন কোন অর্থ প্রকাশ করে না। তবে আমি এখনি আপনাকে auxiliary verb এর লিস্ট ধরিয়ে দিয়ে বলব না যে, আপনি এগুলো শিখে ফেলুন। আমি প্রথমেই বলেছিলাম যতটা সহজ করে বলা যায় ততটাই চেষ্টা করব তবে তার মানে এই না যে, দুই চার পাচ লাইনেই বলে দিব।…

এখন আমরা শিখব sentence এর ভিতর subject, verb এবং object এগুলির কোনটা কোথায় বসে। 
 1: subject(কর্তা) যা ইংরেজী ও বাংলা ভাষার উভয় ক্ষেত্রেই বাক্যের শুরুতেই বসে।
2: Verb(ক্রিয়া) যা ইংরেজী বাক্যে subject এর পরই বসে। কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে একদমই ভিন্ন বাংলা ভাষায় ক্রিয়া সবসময় বাক্যের একদম শেষে বসে। আর এই জন্য গ্রামার এর বইতে অনেকটা এভাবে লেখা আছে "বাংলা বাক্যে ক্রিয়া কর্তা থেকে যতদুরে ইংরেজী বাক্যে verb subject থেকে ততটাই কাছে"  
3: Object(কর্ম) ইংরেজী বাক্যে এর অবস্থান সাধারনত  verb এর পর হয়ে থাকে। আর বাংলা বাক্যের বেলায় যদি verb থাকে তাহল  verb এর আগে বসে, আর আমরা জানি যে বাংলা ভা্ষায় সব বাক্যে ক্রিয়া থাকে না, যখন বাক্যের ভিতর ক্রিয়া থাকে না তখন subject(কর্তার) পরই এর অবস্থান হয়।

মনে রাখতে হবে: যখন বাংলা বাক্যের ভিতর ক্রিয়া পাওয়া যায় না তখন সেই বাক্যকে ইংরেজী করতে হলে auxiliary verb এর প্রয়োজন হয়। আমরা জানি যে, ইংরেজী ভাষায় verb ছাড়া কোন বাক্য পাওয়া যায় না। হয় auxiliary verb থাকবে, নয়তো main verb থাকবে,  আবার কখনো কখনো auxiliary verb এর সাথে main verb এর থার্ড ফর্ম থাকে।

এখন এই পর্যন্তই, পরবর্তী লেসনে আমরা জানবো main verb এর ফর্ম কতগুলি। আর verb এর গঠন শিখার পরই আমরা ইংরেজী শেখা শুরু করব। আচ্ছা তাহলে আমরা এতোখন কী শিখলাম?
উত্তর: আমরা এতোখন গ্রামারের খুবই অল্প কিছু অংশ জানলাম। যা আমাদেরকে সামনের দিকে বাক্য গঠন করতে সাহায্য করবে।..

সবগুলি লেসন এর লিংক নিচে দেওয়া হলো:
Lesson 1, Lesson 2, Lesson 3, Lesson 4, Lesson 5